আজ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পরীমনির মাদক মামলার সাক্ষ্য গ্রহণ ২৮ আগষ্ট

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৯ জুলাই ২০২৩ @ ০২:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুলাই ২০২৩@০২:১৭ অপরাহ্ণ
পরীমনির মাদক মামলার সাক্ষ্য গ্রহণ ২৮ আগষ্ট

।।বিনোদন প্রতিবেদক।।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ আইনে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

আজ রবিবার বিশেষ জজ আদালত-১০এর বিচারক মোঃ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। আজ সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল কিন্তু তারিখ পিছিয়ে যাওয়ায় তা হলো না।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।

পরীমনির বনানীর বাসায় ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ