হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মীরের নেতৃত্বে এসময় ছাত্রদলের অপর যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজল, মুন্সি আনোয়ার পাশা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কে,এম রাব্বি, সদস্য রবিন হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।





















