আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লিবিয়া বন্যা: সাগরে ভেসে গেছে পুরো লোকালয়

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫২ পূর্বাহ্ণ
লিবিয়া বন্যা: সাগরে ভেসে গেছে পুরো লোকালয়

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সুনামির মতো ধেয়ে আসা বন্যায় সাগরে ভেসে যাওয়া হতাহতদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে লিবিয়ার উদ্ধারকারীরা। সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত শহর ডেরনার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৩০০ প্রাণহানি হয়েছে। ডেরনায় দুটি বাঁধ এবং চারটি সেতু ধসে গেছে। রবিবার ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর ডুবে যায় শহরের অধিকাংশ এলাকা।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রায় দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে। মিশরসহ কয়েকটি দেশের ত্রাণ পৌঁছানো শুরু করেছে। তবে লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। দেশটিতে কার্যকর রয়েছে দুটি প্রতিদ্বন্দ্বি সরকার।

ইতোমধ্যে ত্রাণ পাঠানো কিংবা প্রস্তুত রাখার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইরান, ইতালি, কাতার এবং তুরস্ক। রবিবার সন্ধ্যায় ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, শহরের মধ্য দিয়ে বন্যার পানি প্রবেশ করছে। আর তীব্র স্রোতে অসহায়ের মতো ভেসে যাচ্ছে গাড়ি। সাগরে মানুষ ভেসে যাওয়ার অসংখ্য ভয়াবহ গল্প আছে। বেঁচে থাকতে কেউ কেউ ভবনের ছাদেও উঠে যান।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের কর্মকর্তা হিশাম চিকায়াত বলেন, যা দেখেছিলাম তাতে হতভম্ব হয়ে যাই, এটা সুনামির মতো। ওই কর্মকর্তা বলেন নিউসোর বাঁধ ভেঙে যাওয়ায় ডেরনার দক্ষিণাঞ্চল সাগরের সঙ্গে মিলে যায়। তিনি বলেন, এক বিশাল লোকালয় ধ্বংস হয়েছে-বহু মানুষ হতাহত হয়েছে, প্রতিঘণ্টায় তা বাড়ছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ