উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাঐল এলাকা থেকে মানিক হোসেন (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজার এলাকায় বেতের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক হোসেন সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, ঝাঐল বাজারের পাশে একটি বেতের খেতের মধ্যে গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।





















