আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ০৭:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@০৭:১৩ অপরাহ্ণ
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
ছবি- বিডিহেডলাইন্স

।।বরগুনা প্রতিনিধি।।

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৪ লক্ষ ১০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বরগুনা পাথরঘাট কোস্ট গার্ড, জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিনব্যপী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন নিশানবাড়িয়া ঘাট, কালমেঘা, রুপধন, নলী, বাইনচুটকি, মাঝেরচর, কাকচিরা সংলগ্ন বিষখালী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়

এসময় অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য বিভাগ পাথরঘাটা এর সাথে সমন্বয় করতঃ পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর- বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ