।।বিনোদন ডেস্ক।।
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান।
রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী জিয়াউর রহমানের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) পদ পেয়েছেন অভিনেত্রী। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।






















