আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টর চাপায় জ্যোতি রায় (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার আগে সৈয়দপুর উপজেলার সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। নিহত জ্যোতি রায়ের বাড়ি উপজেলার বেনীরহাটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক জ্যোতি রায় ওই সড়ক দিকে পূর্বদিকে যাচ্ছিলেন অপরদিক থেকে ধানবোঝাই একটি ট্রাক্টর পশ্চিমে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় তাঁর নাড়ি ভূড়ি বের হয়ে যায়। ঘটনাস্থলে মারা যান তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





















