আজ ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই সফর, ১৪৪৮ হিজরি

সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন স্কুল শিক্ষার্থী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ নভেম্বর ২০২৩ @ ০৭:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৩@০৭:৪২ অপরাহ্ণ
সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন স্কুল শিক্ষার্থী
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

ওই স্কুল শিক্ষার্থী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই স্কুলছাত্রীর বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এসময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক, থানাটির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ