আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ০৩:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@০৩:২৯ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ঢাকা-মাগুরা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক একটি ইজিবাইককে চাপা দিলে চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কামারখালী ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম আব্বাস মল্লিক (৩৭)। সে একই উপজেলার মধ্যআড়পাড়া এলাকার সামচেল মল্লিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, ব্যাটারি চালিত একটি ইজিবাইককে বিপরীত দিক হতে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইক চালক নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় এব্যাপারে সংশ্লিষ্ট হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা নিবেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ