আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালনার অভিযোগে দুইটি ল্যাবকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে শহরের সেন্ট্রাল ল্যাব ও সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালায়ের উপ-পরিচালক আজাহারুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর প্লাজা মার্কেটে সেন্ট্রাল ল্যাবের বিভিন্ন ধরনের এক্সরে সরকারি মূল্য অনুযায়ী না নিয়ে অতিরিক্ত আদায় এবং অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকায় ৫২ ধারায় ৪০ হাজার ও সৈয়দপুর পৌরসভার পাশে সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারের অতিরিক্ত ফি আদায়ের দায়ে ৪০ ধারায় ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রংপুর বিভাগীয় কার্যালায়ের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সৈয়দপুর থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।






















