আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

মেসি তো ইংরেজি পারে না, আমরা না পারলেই দোষ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২২ আগস্ট ২০২৩ @ ০৯:২৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ আগস্ট ২০২৩@০৯:২৪ পূর্বাহ্ণ
মেসি তো ইংরেজি পারে না, আমরা না পারলেই দোষ

।।স্পোর্টস ডেস্ক।।

বন্ধুর পাশে দাঁড়াতে ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসির তুলনা টানলেন পাকিস্তানের সাদা বলের সহ-অধিনায়ক শাদাব খান। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টকে কেন্দ্র করে শাদাবের জাতীয় দলের সতীর্থ হাসান আলীকে কটূক্তি করছিলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। হাসান আলী ইংরেজির বদলে হিন্দিতে কেন লিখছেন, এটাই তাদের আপত্তি। শেষ পর্যন্ত বন্ধু তথা সতীর্থের হয়ে মাঠে নামলেন শাদাব।

সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে শাদাব লিখেছিলেন, ‘মডেল হিসেবে কি আরো উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’ এই টুইটে মন্তব্য করেন হাসান। ইংরেজি হরফে হিন্দি ভাষায় তিনি লেখেন, ‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। মাশাআল্লাহ…কারো নজর না লাগুক।

হাসানের এই হিন্দিতে মন্তব্য নিয়ে শুরু হয় মশকরা। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেটারদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা। কারণ তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন।

বিষয়টি নজর এড়ায়নি শাদাব খানের। সতীর্থের পাশে দাঁড়িয়ে তিনি নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়ে দেন। আরেকটি টুইটে ইংরেজি ফন্টে হিন্দি ভাষায় তিনি লেখেন, ‘মেসি ইংরেজিতে কথা না বললেও চলবে। বিদেশি ক্রিকেটাররা অদ্ভুত ইংরেজিতে কথা বললেও চলবে। কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না! আসলে আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি।
আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ