নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় সিএনজির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ এলাকায় ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।






















