আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

কাভেরি নদীর পানি নিয়ে কর্নাটকে রাতভর কৃষক বিক্ষোভ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৩১ আগস্ট ২০২৩ @ ১১:১০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ আগস্ট ২০২৩@১১:১০ পূর্বাহ্ণ
কাভেরি নদীর পানি নিয়ে কর্নাটকে রাতভর কৃষক বিক্ষোভ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের তামিল নাড়ুতে কাভেরি নদীর পানি ছাড়া নিয়ে রাতভর বিক্ষোভ করেছেন কর্নাটকের কৃষকদের একটি গ্রুপ। গতকাল বুধবার সকাল থেকে শ্রীরাঙ্গাপাটনার কাছে মান্দিয়ায় এই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে যোগ দেন কংগ্রেস সমর্থিত স্বতন্ত্র এমএলএ দর্শন পুত্তানাইয়াহ।

কাভেরি পানি নিয়ন্ত্রণ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তামিল নাড়ুর জন্য পাঁচ হাজার কিউসেক পানি ছেড়ে দিতে কর্নাটককে সুপারিশ করেছে। কর্নাটকের কৃষকেরা মূলত এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন।

কাভেরি নদীর পানি ইস্যুতে আলোচনার জন্য বৃহস্পতিবার সকালে দিল্লি যাবেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। এদিকে, পানির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিল নাড়ু।

কর্নাটক আদালতে দাখিল করা এক এফিডেভিডে বলেছে, কাভেরি পানি নিয়ন্ত্রণ কমিটি যে সুপারিশ করেছে তা স্বাভাবিক বৃষ্টিপাতের মৌসুম ধরে করা হয়েছে, আসলে এবার স্বাভাবিক বৃষ্টিপাতের মৌসুম ছিল না বলে দাবি তাদের।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, তার রাজ্য এই পানি ছাড়তে পারবে না। কারণ এতে জলাধার খালি হয়ে যাবে এবং খাবার পানির সংকট দেখা দেবে।

কাভেরি নদীর পানি নিয়ে তামিল নাড়ু ও কর্নাটকের বিরোধ অনেক পুরনো। ১৯৯০ এর দশকে এই বিরোধ নিরসনে কেন্দ্রীয় সরকার কাভেরি পানি বিরোধ ট্রাইব্যুনাল গঠন করে দেয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ