আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে জামায়াতের সক্রিয় তিন কর্মী গ্রেফতার

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ১২:২৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@১২:২৬ পূর্বাহ্ণ
নীলফামারীতে জামায়াতের সক্রিয় তিন কর্মী গ্রেফতার

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

সহিংসতার পরিকল্পনার অভিযোগে নীলফামারীতে জামায়াতের সক্রিয় তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ নবেম্বর) জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াত কর্মী মোঃ মোতালেব হোসেন (৫৫) ও মোঃ জুয়েল ইসলাম (৩২) এবং ডিমলা উপজেলার পশ্চিম ডালিয়া গ্রামের জামায়াত কর্মী মোঃ নুর ইসলাম (৫০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীরুল ইসলাম ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার রায় জানান নাশকতার পরিকল্পনায় তাদের গ্রেফতার করা হয়েছ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ