আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক ও ছাত্রদলের নেতা গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩১ অক্টোবর ২০২৩ @ ০৫:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৩@০৫:২৯ অপরাহ্ণ
নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক ও ছাত্রদলের নেতা গ্রেফতার

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়কসহ দু’জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নলদী এলাকা থেকে মো: সাইদুজ্জামান আমল ( ৪৬) ও লোহাগড়া শহরের কচুয়াবাড়ী থেকে মো : ইব্রাহিম শেখকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সাইদুজ্জামান আমল উপজেলার নলদী এলাকার মৃতঃ সামসু মোল্লার ছেলে। তিনি নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক এবং মোঃ ইব্রাহিম শেখ লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ী এলাকার হান্নান শেখের ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত দুজন নেতাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ