মুহাম্মদ সাইফুর রহমান টিটু
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জে লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের সাতজন শিশুসহ দশ জনের মৃত্যুর ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধের লতব্দী ইউনিয়নের শতশত নারী-পুরুষ অংশ নেন। এ সময় সিরাজদিখান উপজেরার অবৈধ বাল্কহেডের বালু ব্যবসায়ে জড়িত মামলার এজাহারভূক্ত আসামী যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পাপ্পু চোকদাসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত স্বজনরা মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসী দাবী করেন। এর পাশাপাশি বালুবাহী বাল্কহেড বন্ধের জোর দাবী তুলেন তারা।
প্রসঙ্গত: গত শনিবার ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে পিকনিকবাহী ট্রলারটি ডুবে যায়। এতে সাতজন শিশু সহ দশ জনের মৃত্যু হয়। এই ঘটনার একদিন পর নিহত এপি ও পপির ভাই রুবেল বাদী হয়ে লৌহজং থানায় মামলা করে। ঘটনায় নয়দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।





















