আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে জলাবদ্ধতা নিরসনকল্পে পরমের মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ অক্টোবর ২০২৩ @ ০৩:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ অক্টোবর ২০২৩@০৩:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জলাবদ্ধতা নিরসনকল্পে পরমের মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জে বিন্নাটি বাজার চৌরাস্তা মোড়ে জলাবদ্ধতা নিরসনকল্পে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সোমবার (৯ অক্টোবর) সকালে বিন্নাটি বাজার বিজয় একাত্তর চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

পরমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক শাহ্ বুরহান উদ্দিন আহমদ, সহকারী মৌলবী মাও. কামাল উদ্দিন, বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, পরমের সদস্য মো. আক্তারুজ্জামান শিপন, মো. ওয়াহাব উদ্দিন, কবিরুল ইসলাম গোলাপ, মো. আব্দুল আওয়াল, বিন্নাটি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুয়েল রানা, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন দুলাল প্রমুখ।

বক্তারা ভয়াবহ জলাবদ্ধতা নিরসনকল্পে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা ও দূষণমুক্ত করার দাবি জানান। মানববন্ধন সঞ্চালনা করেন স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, পরিবেশ আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে কিছুক্ষণ পরেই জলাবদ্ধতা নিরসনে বিন্নাটি বাজারে পরিদর্শনে আসেন কিশোরগঞ্জ সদর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ