আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২৫ বছর বয়সে চলে গেলেন অভিনেতা পবন

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২০ আগস্ট ২০২৩ @ ০৯:০৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ আগস্ট ২০২৩@০৯:০৮ পূর্বাহ্ণ
২৫ বছর বয়সে চলে গেলেন অভিনেতা পবন

।।বিনোদন ডেস্ক।।

মাত্র ২৫ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেলেন হিন্দি টেলিভিশন অভিনেতা পবন। ইদানীং অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভক্তরা। দক্ষিণী অভিনেতা চিরঞ্জিবী সরজাও হার্ট অ্যাটাকের শিকার হন মাত্র ৩৫ বছর বয়সে।

সেই তালিকায় নাম উঠল তামিল অভিনেতা তথা হিন্দি টেলিভিশন অভিনেতা পবনের।
জানা গেছে, শুক্রবার (১৮ই আগস্ট) ভোর ৫টার দিকে মুম্বাইয়ে নিজের বাড়িতেই আচমকা হৃদরোগের শিকার হন অভিনেতা। তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কর্ণাটকের মাণ্ড্য জেলার বাড়িতে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কর্ণাটকের মাণ্ড্যর ছেলে পবন।

হরিহরণপুর গ্রামের বাসিন্দা। ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন তাকে তাড়া করে বেড়িয়েছে। সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই মুম্বাইয়ে পা দিয়েছিলেন পবন। কিন্তু অকালেই সব শেষ।
একাধিক হিন্দি টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন পবন। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। পবনের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মাণ্ড্যর বিধায়ক এইচ টি মঞ্জু, সাবেক মন্ত্রী কে সি নারায়ণা গোদা এবং সাবেক এমএএল বি প্রকাশ। পবনের মৃত্যু বড় ক্ষতি, কারণ নিজের সম্প্রদায়ের মানুষদের ওপর অল্প বয়সেই প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিলেন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ