।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি ও সমমনা দলগুলো আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে হরতালের ঘোষণা দেয়া হয়।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি (রোববার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।





















