জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
বিএনপি জামায়াতে ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মিছিল করে তারা। এসময় তারা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় ও অবরোধ পালনের আহবান জানান বিএনপির নেতাকর্মীরা। পুলিশ আসার আগেই বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে ছিটকে পড়েন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বিএনপির সদস্য সচিব ইসরাইল মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর।






















