আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

১২ আগস্ট বিশ্ব হাতি দিবস

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১২ আগস্ট ২০২৩ @ ০১:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ আগস্ট ২০২৩@০২:১৯ অপরাহ্ণ
১২ আগস্ট বিশ্ব হাতি দিবস

।।বিশেষ প্রতিবেদক।।

আজ ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস । ২০১২ সাল থেকে আজকের এই দিনটিতে পালিত হয়ে আসছে বিশ্ব হাতি দিবস। জীবজগতের বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী হলো হাতি। কানাডার দুই চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস, মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশনের উদ্যোগে মূলত বিশ্ব হাতি দিবস পালন করা সম্ভব হয়েছে।

প্রাণী বিশ্লেষকদের আশঙ্কা, আগামী দিনে হাতি সংরক্ষণ, গ্রামবাসীদের হাতে হাতি নিধন ও চোরাশিকারীর উপদ্রব কমাতে না পারলে স্থলচরদের মধ্যে সবচেয়ে বড় এ প্রাণীটি একদিন ডাইনোসরের মতোই বিলুপ্ত হয়ে যাবে।

হাতিরা তৃণভূমিতে বাস করে। প্রায় সব দেশেই এদের দেখা মেলে, তবে আফ্রিকার দেশগুলোতে হাতির সংখ্যা বেশি। নগরায়ণ এবং বনাঞ্চল ধ্বংসের কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে হাতির বিচরণভূমি, অন্যদিকে কালোবাজারি ও চোরাকারবারিদের শিকারে পরিণত হয়ে বিলুপ্ত হচ্ছে প্রাণী জগতের এই বৃহত্তম স্থলচর প্রাণীটি। আর এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতেই হাতি দিবসের প্রচলন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ