আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে ট্রাকে আগুন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ নভেম্বর ২০২৩ @ ০১:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৩@০১:৩৩ অপরাহ্ণ
দিনাজপুরে ট্রাকে আগুন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দিনাজপুর ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের কেবিনটি পুড়ে গেছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় শহরের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টাবোঝাই একটি ট্রাক পার্কিং করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন।

সোমবার ভোর ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোরে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ