আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে মসিকের অভিযানে বেকারি-রেস্টুরেন্টে ১ লক্ষ টাকা জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ নভেম্বর ২০২৩ @ ০৫:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ নভেম্বর ২০২৩@০৬:১৯ অপরাহ্ণ
ময়মনসিংহে মসিকের অভিযানে বেকারি-রেস্টুরেন্টে ১ লক্ষ টাকা জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারি-রেস্টুরেন্টের ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য-দ্রব্য বিক্রি করছিলো প্রতিষ্ঠান গুলো।

আজ রবিবার (১২ নভেম্বর) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ ও নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর নতুন বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য-দ্রব্য বিক্রির দায়ে ২টি বেকারিকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন দায়ে ওই এলাকার আরও ৩টি রেস্টুরেন্টকে অর্থদন্ড দেয়া হয়েছে। ৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ