আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১১ নভেম্বর ২০২৩ @ ১২:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ নভেম্বর ২০২৩@১২:১৬ অপরাহ্ণ
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

ঢাকা থেকে আজ শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত কক্সবাজার-দোলহাজারী রেলপ্রকল্প অনুষ্ঠানস্থলে যাচ্ছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর অতিথিদের নিয়ে আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন এবং পতাকা উড়িয়ে হুইসেল বাজাবেন। তারপর প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রামু পর্যন্ত ভ্রমণ করবেন। সেখান থেকে সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এরপর রামু থেকে হেলিকপ্টারে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং ১ম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন এবং মাতারবাড়ি ১২শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কক্সবাজার জেলা শহর ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সাজ সাজ রব গোটা কক্সবাজারে। সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় আইকনিক রেলস্টেশনের পাশের সড়কে নির্মাণ করা হয়েছে বিরাট তোরণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ছেয়ে গেছে ব্যানারে পোস্টারে।

স্থানীয় হোটেল ব্যবসায়ী জিয়াউল হক জিয়া বলেন, আমাদের আবেগের যায়গা এটি। এবং খুব দ্রুত সময়েই এই উন্নয়নটা আমাদের হয়েছে। এর ফলে আমাদের কক্সবাজারের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আমরা এই ট্রেনের অপেক্ষায় আছি। কাল আমাদের জন্য একটা আনন্দের দিন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্র রূপান্তরের ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটবে জানিয়ে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন,আমার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন এটা গর্বের বিষয়। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসছেন মাতারবাড়ীতে। প্রথমে আসছিলেন বিরোধীদলীয় নেত্রী হিসেবে এখন আসছেন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। এর কারণেই এর গুরুত্ব অনেক। বিরোধীদলীয় নেত্রীর সফরকে তখন সেভাবে সফল করেছিল মহেশখালীর মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে এখন তার দ্বিগুণ সফল করবে বলে আশা করি।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকল দপ্তরের সাথে সমন্বয় করে করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ, প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কক্সবাজার ঢাকা রেলপথ প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়। আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে বলছেন কর্তৃপক্ষ। আর এই রেলপথে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়ার সাহারবিল, ডুলাহাজারা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও ঘুমধুমসহ মোট স্টেশনের থাকছে ৯টি।

এ ছাড়া ৪৩টি ছোট সেতু, ২০১টি কালভার্ট, সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় একটি ফ্লাইওভার, ১৪৪টি লেভেল ক্রসিং এবং রামু ও কক্সবাজার এলাকায় দুটি হাইওয়ে ক্রসিং রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ