আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ ডিসেম্বর ২০২৩ @ ০২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ ডিসেম্বর ২০২৩@০২:৫১ অপরাহ্ণ
ফরিদপুরে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের বোয়ালমারীতে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল রাজ কুমার মন্ডল (২৮) নামে এক যুবকের মরদেহ।

আজ বুধবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজ কুমার মন্ডল ওই গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা এসআই আব্দুল লতিফ বলেন, বুধবার সকালে একটি বসতঘরের আড়ার সঙ্গে পাটের রশি পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তবে, কি কারণে ওই যুবক মারা গেছেন তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ