আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সালথায় অবরোধের প্রতিবাদে বৈঠা হাতে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৮ নভেম্বর ২০২৩ @ ০৭:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ নভেম্বর ২০২৩@০৭:১৩ অপরাহ্ণ
সালথায় অবরোধের প্রতিবাদে বৈঠা হাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বৈঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের কয়েক’শ নেতাকর্মী।

বুধবার (৮ নভেম্বর) বিকালে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদর বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা রাজু আহম্মেদ উজ্জল, সাব্বির হোসেন, ওয়াহিদুজ্জামান ওহিদ, পিয়ার আলী মুন্সী, মুঞ্জুরুল ইসলাম, মারকুজ শেখ, মুরাদ মোল্যা, সিয়াম হোসেন, মনি মোল্যা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি-জামায়াত। তাদের ডাকা হরতাল-অবরোধ আমরা মানি না। ষড়যন্ত্র করে লাভ নেই। আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে। নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ