আজ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ নভেম্বর ২০২৩ @ ০৯:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ নভেম্বর ২০২৩@০৯:৫৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

।।জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধা ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (১৫)। সে উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। সে সন্ধ্যার দিকে বাইসাইকেল যোগে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ