আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ নভেম্বর ২০২৩ @ ০১:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ নভেম্বর ২০২৩@০১:২৭ অপরাহ্ণ
স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী
ছবি- বিডিহেডলাইন্স

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাবেয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে স্বামী নাজমুল ইসলাম। পরে তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

বুধবার (০৭ নভেম্বর ) ভোর রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো বটি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুরফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ