দিনাজপুর হিলি।।
দিনাজপুরের হিলিতে পুকুরের পানিতে ডুবে মুনতাছিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান। মৃত মুনতাছিন ওই গ্রামের মেজবাউলের ছেলে।
খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান বলেন, আজ বিকেলে বাড়ির পাশে দেবখন্ডা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল নিয়ে খেলা করছিলো মুনতাছিন। এক পর্যায়ে তার হাতে থাকা ফুটবলটি পানিতে পড়ে গেলে সে তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পানিতে ভাসতে দেখে স্থানীয় এক মহিলা খবর দিলে তাকে উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।





















