।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার (৮ নভেম্বর) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সংঘর্ষে কোনাবাড়ির ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর আঞ্জুয়ারা খাতুন (৩০) আহত হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন বলেন, তিনি জানতেন একজন শ্রমিককে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তবে ওই ব্যক্তি মারা গেছে কিনা তা জানেন না।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের একদিন পর এ ঘটনা ঘটে।
ইউনিয়ন নেতারা নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করেছেন।
বর্তমান ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা।
গতকাল, ইউনিয়ন নেতারা কঠোর বিক্ষোভে যাওয়ার হুমকি দিয়েছেন। শ্রমিকরা টানা ১২ দিন ধরে বিক্ষোভ করেছে।





















