আজ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ডি ব্রুইন

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৬ আগস্ট ২০২৩ @ ০৫:২৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ আগস্ট ২০২৩@০৫:২৩ অপরাহ্ণ
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ডি ব্রুইন

।।স্পোর্টস ডেস্ক।।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইন পুরো মৌসুমের জন্য ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের শুরুতেই দলের অন্যতম নির্ভরযোগ্য এই মিডফিল্ডারের ইনজুরির পর সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, কঠিন সূচির কারণে খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে মোটেই বিশ্রাম পাচ্ছে না।

শুক্রবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বার্নলির বিরুদ্ধে ডি ব্রুইন ইনজুরিতে পড়েন। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে জয়ী হয়।

মাত্র দুই মাস আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে ৩২ বছর বয়সী এই বেলজিয়ান তারকা প্রায় একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। অ্যাথেন্সে সেভিয়ার বিরুদ্ধে সিটির উয়েফা সুপার কাপের ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেছেন, ‘এটা গুরুতর ইনজুরি। অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না এ ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে হবে। অস্ত্রোপচার হলে তিন থেকে চার মাস তাকে বিশ্রামে থাকতে হবে।

ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে ডি ব্রুইন হাই-প্রফাইনাল খেলোয়াড়দের ইনজুরির তালিকা দীর্ঘ করেছেন। চেলসিল ক্রিস্টোফার এনকুকু শিকাগোতে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বাজে মাঠে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। পরে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আর্সেনালের ৪০ মিলিয়ন পাউন্ডের নতুন ডিফেন্ডার জুরিয়েন টিম্বার ও অ্যাস্টন ভিলার দুই মিডফিল্ডার টাইরন মিংস ও এমি বুয়েনডিয়া গুরুতর লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন।

গার্দিওলা বলেন, ‘বার্সেলোনার হয়ে আমার প্রথম মেয়াদে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে প্রথম ম্যাচের আগে আমরা ২৫ দিন সময় পেয়েছিলাম। এই মৌসুমে আমরা প্রথম ম্যাচের আগে মাত্র চার থেকে পাঁচ দিন সময় পেয়েছি। মৌসুমের শুরুতেই ইনজুরির তালিকা দেখলে প্রমাণ হবে প্রত্যেকেই গুরুতর লিগামেন্ট ইনজুরিতে ভুগছে। ক্লাবের কারণে তাদেরকে মৌসুমের প্রস্তুতিতে এশিয়া, যুক্তরাষ্ট্র সফর করতে হচ্ছে। সেখানে তারা সত্যিকার অর্থেই কঠিন ম্যাচ খেলছে, একই সাথে সেখানকার মাঠগুলোও উন্নত নয়।

যে কারণে খেলোয়াড়দের ইনজুরিতে পড়তে হচ্ছে। অথবা যথাযথ বিশ্রামের সুযোগ না পাওয়ায় খেলোয়াড়রা ইনজুরিত পড়ছে।’
এরই মধ্যে সিটি ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন গত আসরের সিটির অন্যতম দুই সম্ভাবনাময় অ্যাটাকিং খেলোয়াড়। ইকে গুনডোগান বার্সেলোনায় ও রিয়াদ মাহরেজ সৌদি ক্লাব আল-আহলিতে যোগ দিয়েছেন। ইংলিশ চ্যাম্পিয়নরা ওয়েস্টহ্যাম থেকে লুকাস পাকুয়েটাকে আনার চেষ্টা করছে। যদিও গার্দিওলা নতুন মৌসুমে দলে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার আনতে অস্বীকৃতি জানিয়েছেন। এখনো তিনি ফিল ফোডেন ও জুলিয়ান আলভারেজের ওপর নির্ভল করতে চাচ্ছেন। কিন্তু দলে ডি ব্রুইনের অভাব পূরণ অসম্ভব বলেই মন্তব্য করেছেন সিটি বস, ‘কেভিনের আলাদা কিছু গুণ রয়েছে। দীর্ঘ সময়ের জন্য তাকে হারানো সত্যিই কঠিন। একই সাথে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কেভিনের অভাব পূরণ করাটা কঠিন। কিন্তু আমাদের দলে ভিন্ন মানের খেলোয়াড়ও রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ