।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
নিজেদের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তান নারী দলের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যার কারণে নিজেদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হয়ে গেছে সিরিজ বাঁচা-মরার লড়াই।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই- বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
পাকিস্তান একাদশ: সিদারা আমিন, সাদাফ শামাস, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), ইরাম জাভেদ, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, উম্মে-ই- হানী, দিয়ানা বেইগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।
বাংলাদেশ একাদশ: সুবহানা মুস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।





















