আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আমি কখনো শচীন হতে পারব না: বিরাট

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৬ নভেম্বর ২০২৩ @ ০২:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ নভেম্বর ২০২৩@০২:২৮ অপরাহ্ণ
আমি কখনো শচীন হতে পারব না: বিরাট

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

৩৫ তম জন্মদিনে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছেন আরও একটি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি।

বিরাট কোহলি স্বদেশি কিংবদন্তির সেই রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছুঁয়েছেন।

ভারতও ম্যাচ জিতেছে বড় ব্যবধানে। ম্যাচশেষে রেকর্ড সেঞ্চুরি নিয়ে আবেগ ছুঁয়ে গেছে কোহলিকে, এই পথটা আমার জন্য ভীষণ আবেগের। আমি জানি আমি কোথা থেকে এসেছি, এখন কোথায় আছি। তার (টেন্ডুলকার) কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।

ক্যারিয়ারের শুরু থেকেই টেন্ডুলকারের সঙ্গে তুলনা হচ্ছে কোহলির। ক্যারিয়ার যত এগিয়েছে, সেই তুলনা কমেনি, বরং বেড়েছে। তবে নিজেকে টেন্ডুলকারের মতো মনে করেন না কোহলি— ‘এটা (সেঞ্চুরি) আমার জন্য বিশেষ। এ মুহূর্তে অন্য রকম অনুভূত হচ্ছে। আমার হিরোর রেকর্ড স্পর্শ করা, এটি সত্যিই বিশেষ কিছু। আমি তার ব্যাটিং দেখে বেড়ে উঠেছি। ব্যাটিংয়ের দিক থেকে তিনি নিখুঁত। আমি কখনই তার মতো হতে পারব না। জীবনে যেটাই ঘটুক, তিনি সবসময় আমার হিরো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ