আজ ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই সফর, ১৪৪৮ হিজরি

এমপি সমর্থকের হামলায় ইউপি চেয়ারম্যান আহত

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ২ নভেম্বর ২০২৩ @ ০৯:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ নভেম্বর ২০২৩@০৯:৫৫ অপরাহ্ণ
এমপি সমর্থকের হামলায় ইউপি চেয়ারম্যান আহত

।।কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি জিএস মো. মোকবল হোসেন (মুকুল)কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদ সমর্থক একাধিক মামলার আসামী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুন্নবী’র এই হামলা করেন । এ ঘটনায় বৃহস্পতিবার (২নভেম্বর) দুপুরে নুরনবী ও অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দেন চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ গেইটে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আহত ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহত ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল বলেন, আমি উপজেলা পরিষদের ভিতরে জরুরি কাজে যাচ্ছিলাম। এমন সময় স্থানীয় এমপি রাজী ফখরুল ইসলামের সমর্থক নুরুন্নবী আমার গতিপথ রোধ করে। কোনো কিছু না বলেই এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে ও ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করে। তাকে প্রত্যক্ষদর্শীরা নিবৃত্ত করার চেষ্টা করতে এলেও ব্যর্থ হয়। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি’।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুন্নবীর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি’।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ