আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু !

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩@০৬:৩৭ অপরাহ্ণ
বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু !

উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কে, সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন ।

স্থানীয় সুত্রে জানাযায়, বেশকিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ধাতব্য চিকিৎসায় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শ নিলে ডাক্তার তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হয়। অবস্থার বেগতিক হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, কয়েকদিন হলো জ্বর ছিল শিহাবের। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ