আজ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৭ আগস্ট ২০২৩ @ ০৫:৪৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@০৫:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার

।।নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক বলেছেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে; যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।’

রবিবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার এ কথা বলেন।

সারাহ কুক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে আরোচনা হয়েছে। ভোটের সময় গণমাধ্যম, সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দেয়। এই নির্বাচনে যুক্তরাজ্য সেটি প্রত্যাশা করে।’

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ