।।রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটি শহরের ভেদভেদি এলাকায় বাস ও সিএনজি সংঘর্ষে সিএনজির ২ নারী যাত্রী নিহত হয়। এতে আহত হয়েছে ৪জন। শনিবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-পরি চাকমা (৪০ )ও গৌরি মালা চাকমা (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি ও ঘাগড়া যৌথ খামার এলাকা থেকে রাঙামাটি উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি(অটোরিক্সা) সাথে পিছন দিক থেকে জোরে ধাক্কা লাগে সাথে সাথে সিএনজিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নারীর যাত্রী মারা যায়। সিএনজিতে চালকসহ মোট-৬জন যাত্রী ছিল। তার মধ্যে সিএনজি চালকসহ ৪জন গুরুতর আহত অবস্থায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।
এদিকে দুর্ঘটনার সাথে বাসের চালক মোঃ আবছার ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম বলেন, এপর্যন্ত সিএনজি’র ২জন যাত্রী মারা যাওয়ার খবর পেয়েছি। বাকি ৪জন যাত্রী আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতলে ভর্তি আছে। সিএনটি সম্পূর্ণ পুড়ে গেছে। তাও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















