।।নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন।
আজ শনিবার (২৮ অক্টোবর) টানেল উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল হাসান চৌধুরীসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে গাড়ি বহর নিয়ে নিজ হাতে টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল ঘুরে দেখেন।





















