আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

শিবচরে দুই ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ অক্টোবর ২০২৩ @ ০৪:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৩@০৪:১২ অপরাহ্ণ
শিবচরে দুই ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর জেলার শিবচরে দুই ওষুধের দোকানে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ১ টার দিকে পৌর বাজারের ৭১ চত্বরে দুটি দোকানে অভিযান চালায় মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভোক্তা অধিকার সুত্রে জানা গেছে ৭১ সড়কের সাইয়েদা ফার্মেসী ও মাদবর ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এসময় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। এসময় সাইয়েদা ফার্মেসীর মালিককে ২০ হাজার এবং মাদবর ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন,’অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে। পরে সকল ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়।’ এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ