।।বিনোদন ডেস্ক।।
অভিনেতা জিৎ দ্বিতীয় সন্তানের বাবা হলেন।
আজ সোমবার (১৬ অক্টোবর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর নিশ্চিত জানিয়ে একটি পোষ্ট করেছেন অভিনেতা নিজেই।
সুখবর দিয়ে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’ এমন সুখবর শুনে জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। এ ছাড়া অভিনেতার ভক্তরাও তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
এর আগে সেপ্টেম্বর মাসেই স্ত্রীর অন্তঃসত্ত্বা ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন জিৎ।






















