আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ সেপ্টেম্বর ২০২৩@০৬:৩১ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা একই উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, বাকপ্রতিবন্ধী নারী রহিমা কানে কম শুনতেন। যে কারণে তিনি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ