উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাব এর সামনে এসে শান্তি ও উন্নয়ন সবাবেশ অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে সময় দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ই বিএনপি জামাত তার পূর্বের চেহারায় ফিরে যাচ্ছে।তারা আবারও জালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তবে এখন এগুলো করে লাভ হবে না, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে এর এর জবাব দেবে। একচুলও ছার দেয়া হবে না। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন রাজ পথে আছে এবং শেষ পর্যন্ত থাকবে।
তিনি আরও বলেন, জনগন এখন আর হরতাল চায় না। তারা চায় উন্নয়ন যা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাই আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় আনতে নেতা কর্মিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং শেখ হাসিনার উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরতে হবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসনেআরা লাভলী, যুগ্ন সম্পাদক শাহিনুর আলম লাবু, পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খাঁন, সাধারন সম্পাদক মো. ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হাসান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগের নেতা কর্মীরা।





















