উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের পিকেটার বিহীন শান্তিপুর্ন ভাবে হরতাল চলছে। তবে শনিবার রাতে এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে রবিবার সকাল থেকে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে আঞ্চলিক এবং দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়কে কিছু সংখ্যক ট্রাক- বাস চলাচল দেখা গেছে।
সকাল থেকে শহরে ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকেই বাসটার্মিনালে গাড়ীর জন্যে এসে ভিড় করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক-মহাসড়কগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে এনায়েতপুর থানা আওয়ামীলীগ সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু ও সাধারন সম্পাদক আজগর আরী বিএসসি জানান, আওয়ামীলীগ কার্যালয়ে বিএনপি জামাতের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর,ছবি সহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, সিরাজগঞ্জ শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোথাও কোন অপীত্তিকর কোন ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার সড়ক মহাসড়কগুলাতে পুলিশি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।






















