আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামালপুরে গণধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ০৩:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@০৩:৩৯ অপরাহ্ণ
জামালপুরে গণধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের মাদারগঞ্জের চা বিক্রেতা এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. সেলিম (৫০) মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত সেলিম মাদারগঞ্জ উপজেলার চর বাজিতের পাড়া গ্রামের মৃত আছাদুল মন্ডলের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য জানান।

তিনি আরো জানান, বুধবার আড়াইটার দিকে সদর উপজেলার চর গগনপুর এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে মাদারগঞ্জ মডেল থানায় গণধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

কমাণ্ডার জানান, ১৬ জুন আদারভিটা ইউনিয়নের একটি মোড়ে গণধর্ষণের শিকার হওয়া চা বিক্রেতা ওই নারী স্থানীয় একটি স’মিল শ্রমিকের স্ত্রী। প্রতিদিনের মতো ওই নারীর স্বামী স’মিলে কাজ করার উদ্দেশ্যে চলে যান। তিনি দোকানে চা বেচাকেনা করতে থাকেন। দুপুর আড়াইটার দিকে আশেপাশের লোকজন ও দোকানে কোনো ক্রেতা না থাকায় দোকানে বসে বেচাকেনা করার জন্য ওই নারী অপেক্ষা করতে থাকেন। দোকানের পূবপাশে মুন্তাজের ভাড়া নেওয়া একচালা টিনের ঘরের মধ্য থেকে আসামি মো. সেলিম ওই নারীকে দুই কাপ চা নিয়ে যেতে বলেন। তিনি চা নিয়ে ঘরে গেলে মো. সেলিম ও অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জড়িয়ে ধরে এবং মুখ চেপে ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

এ ঘটনায় পর গত ১৮ জুন ভোক্তগোী মাদারগঞ্জ মড়েল থানায় মামলা দায়ের করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ