আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতির মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ আগস্ট ২০২৩ @ ০৬:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ আগস্ট ২০২৩@০৬:১১ অপরাহ্ণ
খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতির মৃত্যু

।।খুলনা প্রতিনিধি।।

খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সাবেক সভাপতি ও খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিকের পিতা, আলহাজ্ব মোঃ আবুল বাশার পাটোয়ারী গতকাল সোমবার রাত দশটায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর ফেরিঘাট সংলগ্ন খানজাহান আলী জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়ি লক্ষীপুরে নেওয়া হয়।

কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সভাপতি আব্দুর রব বলেন, তার মৃত্যুতে আগামীকাল বুধবার (৯ আগষ্ট) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল সমিতির আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব শেখ আসাদুর রহমান, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ