।।নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরি পরিবহন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাফি আল ফারুক বলেন, আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এ অবরোধ শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়।






















