আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

৭ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১১ আগস্ট ২০২৩ @ ০৬:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ আগস্ট ২০২৩@০৬:৩৯ অপরাহ্ণ
৭ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা

।।নিজস্ব প্রতিবেদক।।

ঢাকার চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ, পানি উৎপাদন, মজুত ও বিক্রি করার দায়ে সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালান হয়।

শুক্রবার র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি (মিডিয়া) এম ফখরুল হাসান জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ঢাকার চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ মজুদ করে রাখা ও বিক্রি করার অপরাধে সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

ফখরুল হাসান আরও জানান, এসব প্রতিষ্ঠানের মধ্যে জিএস ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, বিকাশ কাটিং অ্যান্ড এ্যারোগেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, শরীফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে নগদ ৫ লাখ টাকা, মাসরি পিওর ড্রিংকিং ওয়াটারকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, মেসার্স ইউনিক কমার্সিয়াল লিমিটেডকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, ফাজ ল্যাবরেটরিজকে নগদ ৫ লাখ টাকা ও এসপি এ্যাগ্রো ট্রেডিংকে নগদ ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ এবং পানি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ