আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে সালথায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩@০৬:০৩ অপরাহ্ণ
ফরিদপুরে সালথায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করে দেওয়ার কথা বলে এক প্রবাসীর স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে সড়কের উপর এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এতে এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। অভিযুক্তরা ইউপি সদস্যরা হলেন, আটঘর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাধারন ইউপি সদস্য মো. লতিফ মাতুব্বর ও ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া বেগম।

মানববন্ধনে ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী রাজিয়া আক্তার সাংবাদিকদের মাধ্যমে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিজেদের নিরাপত্তা চান। সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

তবে অভিযুক্ত ইউপি সদস্য লতিফ মাতুব্বর সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি, এটাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ