আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৫ অক্টোবর ২০২৩ @ ০৬:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৩@০৬:৪২ অপরাহ্ণ
কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

।।নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে ২৮ তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আজ বুধবার (২৫ অক্টোবর) বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির নেতা-কর্মীরা কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর বাবু বলেছেন অনুমতি না দিলে অলি-গলি দখল করবে। কোন গলিতে কে আশ্রয় নেয় তা আমরা দেখে নেব।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেছেন, অনুমতি না দিলে অলিগলি দখল করবে। তাহলে নাকি সব দরজা খুলে যাবে। এবার আটঘাট বেঁধে নেমেছি। কোন অলিগলিতে অবস্থান নেবেন দেখে নেব।

দলের নেতাকর্মীদের রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২৭ তারিখ (২৭ অক্টোবর) থেকে চোখে ঘুম থাকবে না। প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে। যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন সেখানে ঘুমিয়ে কী করব।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ