আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শারদীয় দূর্গোৎসবের পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় এ.কে আজাদের

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ অক্টোবর ২০২৩ @ ১০:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ অক্টোবর ২০২৩@১০:৪১ অপরাহ্ণ
শারদীয় দূর্গোৎসবের পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় এ.কে আজাদের
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পৌর এলাকা ও সদর উপজেলার শারদীয় দূর্গা পূজা মন্ডপের পূজারিদের সাথে মত বিনিময় করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা এ. কে আজাদ।

এই উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) বিকালে শহরের কবি জসীম উদ্দিন হলে সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু প্রমুখ।

সভার প্রধান অতিথি বিপুল ঘোষ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতীর দেশ। আর সেই সম্প্রিতী বজায় থাকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে। হাজার বছরের লালিত এই সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরো সুদৃঢ় করতে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আসিন করতে হবে।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, সকল ধর্মেই মানবতার কথা বলা হয়। আমরা যদি যার যার ধর্মের ভাল দিকগুলো বেশি করে চর্চা করি, সমাজে সকল দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ জাতির উন্নয়নে কাজ করি তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রাকে একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বই পারে এগিয়ে নিতে।

মতবিনিময় শেষে পৌর এলাকার ৯৪ টি, ডিগ্রীরচর ইউনিয়নের একটি এবং নর্থচ্যানেল ইউনিয়নের ৪টি মন্ডপে এ. কে. আজাদের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে সকালে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর কীর্তনখোলা সার্বজনিন দূর্গা মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে মতবিনিময় করেন। সেখানে সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদ মানোয়ার হোসেনর সভাপতিত্বে এ. কে. আজাদ ইউনিয়নের ১৬ টি মন্দিরে অনুদান প্রদান করেন। পরে সেখান থেকে ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষী দাসের হাট সার্বজনিন দূর্গা পূজা মন্ডপে মতবিনিময় শেষে সেখানে ইউনিয়নের ১৪ টি মন্দিরে অনুদান প্রদান করেন তিনি। সন্ধ্যায় তিনি কানাইপুর ইউনিয়নের সাহা পাড়া মন্দির ও রনকাইল সার্বজনিন মন্দির পরিদর্শন করেন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ